প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুইজন শিক্ষার্থী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩০ এএম, ০৭ নভেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী পান্না খানম ও তন্নী খানম। কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মো. সিরাজ মিয়ার মেয়ে স্থানীয় করফা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তন্নী খানমের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার অমৃত নগরের এক যুবকের ঠিক হয়।

অন্যদিকে, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. আবুল হোসেন মোল্যার মেয়ে স্থানীয় তিলছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোসা. পান্না খানমের সঙ্গে পুলিশ সদস্য পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। দুইটি বিয়েই সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মাঈন উদ্দিন ওই দুই বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। তারা স্কুলছাত্রী তন্নী ও পান্নার অভিভাবকের কাছ থেকে এ ব্যাপারে মুচেলেকা নেন।

আপনার মতামত লিখুন :