সাংবাদিক শিমুল হত্যা : ৫ দিনের রিমান্ডে মেয়র মিরু

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

স্টাফ রির্পোটার :- সাংবাদিক শিমুল হত্যামামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

শাহজাদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক সোমবার শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মীরুর সাতদিনের রিমান্ড আবেদন করেন। সে সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদনটি আমলে নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল আহত হন। পরে গুরুতর অবস্থায় শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় তিনি মারা যান।

আপনার মতামত লিখুন :