টাইগারদের জয়ে খালেদার অভিনন্দন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৮ পিএম, ১০ জুন ২০১৭

নিজস্ব প্রতিবেদক >>>>

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে নিউজল্যান্ডকে হারানোর পর এ অভিনন্দন জানান তিনি।

শুক্রবার দিনগত রাতে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তারাবি নামাজ শেষে টাইগারদের খেলা টেলিভিশনে উপভোগ করেছেন খালেদা জিয়া। বাংলাদেশ দলের অসাধারণ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

অতীতের মতো বাংলাদেশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি প্রধান।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :