পিসিএলে যোগ দিচ্ছেন তিন বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক: ভারত সফর শেষে আজই দেশে ফিরছে বাংলাদেশ দলে। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। এবারের আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলগুলো হল-করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড।
গ্রুপ পর্ব থেকে ফাইনালে পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াই হবে পাকিস্তানের লাহোরে। এমন ঘোষণা আগেই দিয়ে রাখেন পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



