ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক – শুরুটাই ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরলেন উদ্বোধনী ব্যাটসম্যান শারমিন সুলতানা।
এরপর তৃতীয় ওভারের শেষ বলে আবারো উইকেট পতন। দলের সংগ্রহ তখন ২৫। ফারজানা হক ফিরলেন ৫ রানে।
কিছু সময়ের জন্য জুটি বেধেছিলেন অধিনায়ক রুমানা আহমেদ ও নিগার সুলতানা। রানাওয়েরার বলে রুমানা ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ।
দলে সংগ্রহ এখন ৩ উইকেট হারিয়ে ৩৪ রান।
এর আগে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান করে শ্রীলঙ্কা।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সালমা খাতুন।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



