নেপিয়ারে মুশফিকের ‘হেলমেট’ কাহিনি!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

স্পোর্টস্ ডেস্ক:>>>

নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড পেসাররা কী ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা বাংলাদেশ জানে। কাল জানা হলো আরেক প্রস্থ। মুশফিকুর রহিম সম্ভবত আরেকটু ভালো বুঝলেন।

ট্রেন্ট বোল্টের শর্ট বল সোজা গিয়ে আঘাত হানে তাঁর হেলমেটে। অষ্টম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পে পড়ে লাফিয়ে উঠেছিল অনেকটা। মুশফিকও বলটা খেলতে চেয়েছিলেন। মুখের সামনে হাত চলে এসেছিল। কিন্তু বলটা এতটাই লাফিয়ে ওঠে যে সেটা সোজা গিয়ে লাগে তাঁর হেলমেটে। আর সেখান থেকে সোজা স্কয়ার লেগে, মার্টিন গাপটিল ধরলেন বলটা।

মুশফিক হেলমেট খুলে দেখতে চাইলেন, আঘাতটা কেমন! বাংলাদেশ দলের ফিজিও সঙ্গে সঙ্গে ছুটলেন মাঠে। কিছুক্ষণ কথা বললেন মুশফিকের সঙ্গে। ট্রেন্ট বোল্টও ততক্ষণে ছুটে গিয়ে জানতে চাইলেন মুশফিক ব্যথা পেয়েছেন কিনা?

না, ব্যথা অবশ্য পাননি বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। কাল প্রথম ওয়ানডেতে হেলমেট কাহিনির শেষ এখানেই নয়। ৪৪ তম ওভারের চতুর্থ বলে এই হেলমেটের কারণেই ৫ রান জরিমানা গুনতে হয়েছে নিউজিল্যান্ডকে।

ম্যাট হেনরির বলে কাট করতে গিয়ে মিস করেছিলেন মোহাম্মদ মিঠুন। মিস করেন উইকেটকিপার টম ল্যাথামও। বল ল্যাথামকে ফাঁকি দিয়ে গিয়ে লেগেছিল তাঁর পেছনে রাখা হেলমেটে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :