আমার জন্য রুবেলদের সুযোগ হচ্ছে না, চাই নতুনরা আসুক
জিএস নিউজ ডেস্ক:
নতুনদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার মাশরাফি বিন মর্তুজা। হঠাৎই টি-২০ ক্রিকেটের অধিনায়কের এই অবসরের সিদ্ধান্ত কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই জবাবই দিলেন।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনগত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, যখন পেছনে তাকাই, দেখি রুবেল নেই। আমার কারণে রুবেল হোসেন দলে নেই। তবে তার রেকর্ড ভালো; শেষ দুই টি-২০ ম্যাচে সাত উইকেট নিয়েছে, এমনকি আমার চেয়েও রেকর্ড ভালো। আমি মনে করি এখনই সময় ইয়ং স্টারদের সুযোগ দেওয়া।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



