শফিউল-মোসাদ্দেকের জোড়া আঘাত
ঢাকা অফিস:>>>>
বাংলাদেশের দেয়া ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পরে পাকিস্তান। তবে সেখোন থেকে দলকে উদ্ধার করতে চেষ্ঠা করেন মোহাম্মদ হাফিজ ও আহাম্মেদ শেহজাদ। তারা করেন ৫৯ রানের জুটি। সেই জুটি ভাঙ্গেন সাকি। শেহজাদকে ব্যক্তিগত ৪৪ রানে ফিরিয়ে দেন সাকিব।
তাদের বিদায়ের পর ক্রিজে আসেন শোয়েব মালিক। হাফিজকে নিয়ে জুটি গড়েন তিনি। করেন ৮৯ রানের জুটি। তবে সেই প্রতিরোধ ভাঙ্গেন পেসার শফিউল ইসলাম। ব্যক্তিগত ৪৯ রানে হাফিজকে বিদায় করেন তিনি। হাফিজের ইনিংসটি ৬২ বলে ৬টি চারে সাজানো ছিলো। তার বিদায়ের পর সরফরাজ আহাম্মেদকে ফেরান মোসাদ্দেক। ব্যক্তিগত ৫ রানে সানজামুরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
এই রির্পোট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। ক্রিজে ৫০ রানে ব্যাট করছেন শোয়েব মালিক। আর ১ রানে রয়েছেন ইমাদ ওয়াসিম।
এদিকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪১ রান করে। দলের হয়ে সেঞ্চুরি করেন তামিম ইকবাল।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



