নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ৩১১ রান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৯ পিএম, ০৬ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>> সেঞ্চুরি পাননি কোনো ব্যাটসম্যান। তিনটি ফিফটি; যার একটিও সত্তরের কোটা স্পর্শ করেনি। কিন্তু তারপরও ব্যাট হাতে টপ ও মিডলঅর্ডাররা রান পাওয়ায় বড় সংগ্রহই গড়েছে ইংল্যান্ড। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩১১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৬৪ রান করেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা জো রুট। আর শেষ দিকে জস বাটলার ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। বেন স্টোকস ২ রানের জন্য ফিফটি করতে ব্যর্থ হন। নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট করে নেন অ্যাডাম মিলনে ও কোরি অ্যান্ডারসন। ২টি নেন টিম সাউদি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে খুব ভাল অবস্থায় ছিল না ইংল্যান্ড। তবে দেখে শুনে এগিয়ে যায় তারা। কার্ডিফে টস হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা। ২৫ ওভার শেষে তাদের সংগ্রহ কেবল ১৩৫ রান। তবে এর মধ্যে তারা তিন উইকেট হারিয়ে ফেলেছে। ওপেনার জেসন রয় ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আউট হন ২৩ বলে ১৩ রান করে। এরপরে হেলস ও রুট দলের রান ৩৭ তেকে ১১৮ পর্যন্ত নিয়ে যান।

হেলস টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে আউট হন। বাংলাদেশের বিপক্ষে ৯৫ রান করা হেলস ৫৬ রান করেন ৬২ বলে। দলের রান যখন ১৩২ তখন ১২ বলে ১৩ রান করে আউট হন অধিনায়ক এউইন মরগান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারায় ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জ্যাক বল ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :