টসে জিতে ফিল্ডিং এ পাকিস্তান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৩ পিএম, ১৪ জুন ২০১৭

স্পোর্টস ডেস্ক:>>>>

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচ সরফরাজ আহমেদ রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন।

দুই দলেই পরিবর্তন আনা হয়েছে। জেসন রয়ের বদলে ইংল্যান্ড দলে ঢুকেছেন জনি বেয়ারস্টো। ইনজুরির কারণে পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আমির। তার জায়গায় রঈস এসেছেন। লেগস্পিনার শাদাব খান এসেছেন ফাহিম আশরাফের জায়গায়।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :