সিরিজের পাশাপাশি রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ
গত দুই বছর দুর্দান্ত খেলা টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে না পারায় ওয়ানডের র্যাংকিং থেকে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে। সিরিজ শুরুর আগে টাইগারদের অবস্থান ছিল সাত নম্বরে। রেটিং পয়েন্ট ছিল ৯৫। এখন টাইগারদের রেটিং পয়েন্ট গিয়ে নেমেছে ৯১-এ।
সিরিজ জিততে পারলে বাংলাদেশ আগামী ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতো। সেক্ষেত্রে মাশরাফি বাহিনীর রেটিং পয়েন্ট হতো ১০০। পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে ফেলে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতো টাইগাররা। আর বাংলাদেশের কাছে সিরিজ হারের কারণে তালিকায় পিছিয়ে যেতো নিউজিল্যান্ড।
বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটি আরও সুসংহত হওয়ার পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পথটা সহজ হয়ে যেতো। তবে, সিরিজ হারলেও ওয়ানডে র্যাংকিংয়ে সাত নম্বরেই থাকছে বাংলাদেশ।
আইসিসি অবশ্য এখনও অফিসিয়ালি র্যাংকিং ঘোষণা করেনি। তবে, আটে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৯ ও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৬।
র্যাঙ্কিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে লাফ দেওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



