ইনজুরির শিকার সাকিব আল হাসান!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪০ এএম, ১৬ জুলাই ২০১৭

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরিতে আক্রান্ত হয়েছেন! খেলার মাঠ বা অনুশীলনে নয়; নিজের বাড়িতেই বাম  পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন সাকিব। এজন্য তিনি চলতি ফিটনেস ক্যাম্পেও অংশ নিতে পারেননি।

বিসিবি সূত্রে জানা গেছে, চোটটা খুব গুরুতর কিছু নয়। এ ধরনের চোট একটু বিশ্রামেই ঠিক হয়ে যায়। সাকিবকে হয়তো আগামী ৫/৬ দিন  বিশ্রামে থাকতে হবে।

জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে এলেও চোটের কারণে আজ অনুশীলন করতে পারেনি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। পুরোপুরি সুস্থ হয়েই অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে নামবেন সাকিব।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :