বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবে ম্যানসিটিতে যোগ দিচ্ছেন যিনি!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৯ পিএম, ২৫ জুলাই ২০১৭

অনলাইন ডেক্স:>>>

বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবে মোনাকো থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ফুল-ব্যাক বেঞ্জামিন মেন্ডি।  এই ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ ডিফেন্ডার গত গ্রীষ্মে মার্সেই থেকে ওয়ান লিগ চ্যাম্পিয়ন দলে যোগ দিয়েছিলেন।

 

রেকর্ড ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এবার তিনি প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন।  প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা পেপ গার্দিওলার দলের সাথে অচিরেই যোগ দিতে যাচ্ছেন এই দামী ডিফেন্ডার।

এই সফরের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলসে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটিজেনরা।

নতুন এই চুক্তি সম্পর্কে মেন্ডি বলেন, সিটিতে যোগ দিতে পেরে আমি সত্যিই দারুণ আনন্দিত।  আর তারা হচ্ছে ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব।  পেপ গার্দিওলার অধীনে তারা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে।  আর আমি এ ব্যাপারে নিশ্চিত সামনের কয়েক বছরে আমরা বেশ সফল হতে পারবো।

 

মেন্ডির মোনাকো সতীর্থ বার্নান্ডো সিলভা ইতোমধ্যেই যোগ দিয়েছেন সিটির মধ্যমাঠে ।  এছাড়া নতুন চেহারার সিটিতে শক্তিশালী ডিফেন্স লাইন-আপে আরো যোগ দিয়েছেন টটেনহ্যামের কাইল ওয়াকার ও গোলরক্ষক এডারসন।  এবারের গ্রীষ্মে গায়েল ক্লিচি, বাকারি সাগনা ও পাবলো জাবালেতাকে ছেড়ে দেবার পরে গার্দিওলা ফুল-ব্যাক পজিশনে মেন্ডিকে নিতে মরিয়া ছিলেন।  কিন্তু প্রথমে সিটির দেয়া ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেন্ডি।  বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক বস ইতোমধ্যেই ইংল্যান্ডের রাইট-ব্যাক ওয়াকারকে ৫৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে উড়িয়ে এনেছেন।  মেন্ডির জন্য মোনাকোও একই অর্থ দাবি করেছিল।

 

মেন্ডিকে দলে ভেড়ানোর মাধ্যমে এবারের গ্রীষ্মে আরো একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করলো সিটি।  এ পর্যন্ত ট্রান্সফার বাবদ তারা ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে।  মেন্ডির আগে সিলভার পাশাপাশি তারা রিয়াল মাদ্রিদ থেকে রবিবার আরেক ফুল-ব্যাক ড্যানিলোকে স্বাগত জানিয়েছে।  গত মার্চে লুক্সেমবার্গের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সের জার্সি গায়ে মেন্ডির অভিষেক হয়েছে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :