স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আইনুল হক আর নেই

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৫ এএম, ২৯ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আইনুল হক আর নেই। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ে গতকাল সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

১৯৬৩ সালে বাংলাদেশ পুলিশ দল দিয়ে ঢাকার ফুটবলে পা রাখেন আইনুল হক। ১৯৬৮ থেকে ১৯৭৬ পর্যন্ত খেলেছেন ঢাকা মোহামেডানে। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

ফুটবলের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও অর্থ তহবিল সংগ্রহের এক অনন্য ইতিহাস রচনা করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ১৯৭১ সালে ভারতের বিভিন্ন স্থানে অন্যরকম স্বাধীনতা যুদ্ধের সৈনিক ফুটবলার আইনুল হক দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। বল পায়ে নিয়ে ঢাকার মাঠে জাদুর জন্মদেয়া এ ডিফেন্ডার গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :