১৭৬ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
খেলাধুলা নিউজ:>>>>>
আগের দিনের ১ উইকেট ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর প্রথম এক ঘণ্টাতে দুই উইকেট খুইয়েছিলো বাংলাদেশ। তবে বাকিটা সময় আর কোন বিপর্যয় আনতে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। সাত উইকেট হাতে রেখে লিড হয়ে গেছে ১৭৬ রানের। প্রথম সেশনেই উঠে গেছে ৮৮ রান।
মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ানদের জোড়া সাফল্য এনে দেন ন্যাথান লায়ন। টেল এন্ডার তাইজুল ইসলামকে আউট করার পর তার বলে দুই রান করেই ফিরে যান ফর্ম হারানো ইমরুল কায়েস।
৬৭ রানে তিন উইকেট পড়ে গেলেও চাপ টের পেতে দেননি তামিম ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা। ব্যাক টু ব্যাক ফিফটি করে তামিম অপরাজিত আছেন ৭৬ রানে। অধিনায়ক মুশফিকের ব্যাট থেকে এসে গেছে ভরসা জাগানো ২৫ রান।
এর আগে দলকে খানিকটা বিপদেই ফেলে দিয়েছিলেন ইমরুল। ৩৪ তম ওভারের তৃতীয় বলটা আচমকা লাফিয়ে উঠেছিল। ইমরুল তাতে ব্যাট ছুঁয়ালে বল চলে যায় স্লিপে দাঁড়ানো ওয়ার্নারের হাতে। ওদিকে টেল এন্ডার তাইজুল ইসলাম খুব বেশি সময় টিকবেন এমন আশা ছিলো না। ২২ বলে ৪ রান করা তাইজুল ২৮তম ওভারের প্রথম বলটিতেই পা বাড়িয়ে। অসিদের এলবিডব্লিও আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার নাইজেল লঙ।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে ২১৭ রানে অল আউট হয়েছিলো অস্ট্রেলিয়া। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা মুশফিক রহীমের দল।
আগের ইনিংসে করেছিলেন ৭১ রান। পরের ইনিংসেও করে ফেললেন ফিফটি। ক্যারিয়ারের ৫০তম টেস্টে জোড়া ফিফটি পেয়ে গেলেন তামিম ইকবাল। তামিমের ফিফটিতে তৃতীয় দিনে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। এবার ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে।
মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে আগের দিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে শুরু করেন তামিম ও টেল এন্ডার তাইজুল ইসলাম। তবে তামিমকে রেখে আউট হয়ে যান তাইজুল ও ইমরুল কায়েস। তামিমের ফিফটির সময় দলের স্কোর ছিল ৩ উইকেটে ৭১ রান।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে ২১৭ রানে অল আউট হয়েছিলো অস্ট্রেলিয়া। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা মুশফিকের দলের লিড ছাড়িয়ে গেছে ১০০ রান।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



