টানা তিন উইকেটে নাটকীয় কিছুর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ
২৯ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার রান তখন ১৫৮। এরপর স্টিভ স্মিথকেও ফেরান সাকিব (৩৭)। মুশফিকুর রহীমের হাতে ক্যাচে পরিণত হন অজি অধিনায়ক। তাইজুল ইসলামের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়েছেন পিটার হ্যান্ডসকম্পও (১৫)। মিরপুরে টাইগারদের হাত থেকে মুঠো থেকে ম্যাচ বেরিয়য়ে যেতে যেতে যেন হঠাৎই নাটকীয় মোড়।
আগের দিনে অপরাজিত ৭৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে বুধবার চতুর্থ দিনের সকালের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। ১৯তম টেস্ট সেঞ্চুরিটা পেলেন ওয়ার্নার। উপমহাদেশের মাটিতে ব্যর্থতা অন্তত কিছুটা ঘুচলো তার। তবে সেটি বাংলাদেশকে পুড়িয়ে।
বিস্তারিত আসছে…
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



