১৪ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগ খেলতে পিএসজির মাঠে যাবে বার্সেলোনা। ফিরতি লেগ হবে ৮ মার্চ, কাম্প নউতে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে এক প্রশ্নের জবাবে মোত্তা বলেন, “পরিষ্কারভাবে বার্সেলোনাই ফেভারিট। আমরা তাদের বিপক্ষে অনেকবার খেলেছি এবং তারা কী করতে পারে তা আমরা জানি। আমাদের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার এটা একটা সুযোগ।”
তবে লক্ষ্য পূরনে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা ভালো করেই জানেন ইতালির এই খেলোয়াড়।
“কঠিন দুটি ম্যাচ হতে যাচ্ছে কিন্তু নিশ্চয়ই তাদের জন্যও এটা কঠিন হবে। আমরা জানি, তারা ফেভারিট কিন্তু আমরা এই লড়াই নিয়ে রোমাঞ্চিত এবং পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখি।