ব্যবসায়িক সমৃদ্ধি ও উন্নতির মান বাড়াতে স্টাডি ট্যুরে যাচ্ছেন এসএলআই কোম্পানীর কর্মকর্তাবৃন্দ
নিজস্ব প্রতিনিধিঃ ব্যবসায়িক সমৃদ্ধি ও উন্নতির গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকক হয়ে ইন্দোনিশিয়ায় আগামী ১৬ ফেব্রুয়ারী স্টাডি ট্যুরে যাচ্ছেন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর কর্মকর্তাবৃন্দ।
সকল কর্মকর্তাবৃন্দ ইন্দোনিশিয়ার বেশ কয়েকটি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন। তাদের এ সফরে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকবেন ও তাদের সাথে ফেনী মেট্রো শাখার ১৩জন কর্মকর্তাও যোগ দিবেন। সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর পদ্ধতি কিভাবে আরো আন্তর্জাতিক মানের করা যায় সেই লক্ষ্যেই এ স্টাডি ট্যুরে যাচ্ছেন তারা।




