ফেনীর সোনাগাজীতে সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:::>>>>>>>
ফেনী সোনাগাজী উপজেলার ডাকবাংলা টু কসকা সড়ক এ এলাকার মানুষের অনেক দিন ভোগান্তির পর মেরামতের কাজ চলছে চরম অনিয়মের মাধ্যমে এমনি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী৷ উক্ত সড়কের মেরামত কাজ ডাকবাংলা থেকে সাহেবের হাটের উত্তর পর্যন্ত চলছে৷ইতিপূর্বে সরেজমিনে গিয়ে দেখা গেছে মাটি যুক্ত কংকিট,সাথে মিশানো ছিলো ৬০-৭৹% জামা ইটের টুকরো ৷ বিষয়টি তখন এলজিইডির নির্বাহী প্রককৌশলী সিরাজুল ইসলাম কে জানালে তিনি বিষয়টি দেখার কথা জানালেও কাজের কাজ কিছুই হয়নি।
রবিবার পুনরায় রাস্তা সংস্কারের স্থানে উপস্থিত হয়ে দেখা,মাটিযুক্ত নিম্মমানের কংক্রিট মিশানো রাস্তায় বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে।বিটুমিনের প্রলেপ স্থানভেদে ২৫ মিলি ও ১২ মিলি দেওয়ার কথা থাকলেও তাহা অনুসরন করা হচ্ছেনা।বিষয়টি গ্রাম্য প্রবাদে ছেব দিয়ে জোড়া লাগানোর মত।
জানা যায়, রাস্তাটি সংস্কারের বাজেট প্রায় ৭৪ লক্ষ টাকা।ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেলা যুবলীগের সাধারন সম্পাদক সুচেন চন্দ্র শীল।রাস্তা সংস্কারে বহু অনিয়ম হলেও দোর্দন্ড প্রতাপশালী সরকার দলের এ নেতার বিরুদ্ধে এলাকাবাসী এমনকি দলীয় নেতাকর্মীরা মুখ খুলতে সাহস করছেনা।
সাধারন জনগণের মনে প্রশ্ন জাগে জামা ইট দিয়ে কি সরকার রোড় মেরামত করার টেন্ডার দিয়েছে? তাহলেতো আবারও রাস্তা ভেঙ্গে যাবে৷ আবারও ভোগান্তিতে পডতে হবে এ এলাকার জনগনকে৷ তাহলে কেন এই সংস্কার? বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু স্বার্থন্বেষী মহল এমনটা করছে বলে ধারনা করছেন অনেকে৷
এই ব্যাপার জানতে চাইলে সোনাগাজী উপজেলার ইঞ্জিনিয়ার মিনহাজ মোস্তাফা বলেন কাজ ভাল মানের ইট, কংকিট ও পাথর এবং বিটুমিন দিয়ে মেরামত করার কথা ৷ কাজের চরম অনিয়মের কথা জানালে তিনি বিষয়টি অনুসন্ধানের জন্য রাস্তা সংস্কারের স্থানে যাচ্ছেন বলে জানান।
ফেনী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামেরর সাথে রবিবার পুনরায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আশ্বস্ত করে বলেন,ওয়ার্ক অর্ডার অনুয়ায়ী কাজ না হলে বিল দিবেন না। তবে ইতিপূর্বে আপনাকে অনিয়মের বিষয়ে জানানো হয়েছিলো স্মরন করিয়ে দিলে তিনি অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে লাইন কেটে দেন।



