সোনাগাজীর শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার স্মরনিকার মোড়ক উম্মেচন
আব্লু হোসেন রিপনঃ>>>>>
সোনাগাজীর শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার কে নিয়ে প্রকাশিত স্মরনিকার মোড়ক উম্মেচন করেন জেলা প্রশাসক আমিন-উল আহসান। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মোড়ক উম্মেচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আফছারের ভাই গোলাম কিবরিয়া বাবুল, ভাগিনা মোহাম্মদ আনোয়ার সাদত সিদ্দিকী রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম খুরশিদ আলম, ফেনী খেলাঘরের সভাপতি এ্যড জাহাঙ্গীর আলম নান্টু, স্মরনিকার সম্পাদক সৈয়দ মনির আহাম্মদ, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য গবেষনা সম্পাদক ও জিএস টেককনোলজীর ব্যাবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, সদস্য জহিরুল হক সজীব, শরিয়ত উল্যাহ রিফাত প্রমুখ।



