সিলেটে টাইগারদের উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

স্পোর্টস ডেস্ক :>>>

বাংলাদেশের ব্যাটসম্যানরা আকাশে বল উড়িয়েছেন, তাঁদের দেখাদেখি উইন্ডিজের ব্যাটসম্যানরাও। পার্থক্য হলো, বাংলাদেশের শটগুলো মাঝমাঠ পেরোতে পারেনি আর সফরকারীদের মারা বলগুলো সীমানা পেরোনোর আগে মাটি ছোঁয়নি। ১৩০ রানের লক্ষ্যকে ছেলেখেলা বানিয়ে ফেলেছে উইন্ডিজ। ১০.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে তারা। ৫৫ বল হাতে রেখে ১২০ বলের ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

১৬ বলে ফিফটি ছুঁয়ে ২৩ বলে ৫৫ রান শাই হোপের। ১৪ বলে ২৮ রান করেছেন কিমো পল। ১৭ বলে ২৩ রান নিকোলাস পুরানের।

আপনার মতামত লিখুন :