ফেনসিডিলসহ সাতক্ষীরায় ৮৬ জন আটক

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

সাতক্ষীরা জেলার আটটি থানায় পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যা   রবিবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৮ জন, কালিগঞ্জ থানা থেকে ১৩ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ১০ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :