পাটকেলঘাটা থানার ওসি’র প্রত্যাহার দাবিতে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

সাতক্ষীরা-১ আসনের ইউনাইটেড কমিউনিস্ট লীগ প্রার্থী আজিজুর রহমান পাটকেলঘাটা থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেন ওসি রেজাউল ইসলাম ক্ষমতাসীন দলের ভাষায় কথা বলেছেন।

রবিবার জেলা রিটার্নিং অফিসারের কাছে দেওয়া অভিযোগ আজিজুর রহমান উল্লেখ করেন যে গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় ফুলবাড়ি বাজার তার এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী আজিজুর রহমান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন যুবক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মাইক্রোফোন কেড়ে নেয়। এর আগে গত ১৪ ডিসেম্বর একইভাবে তার সমাবেশ বাধা দেওয়া হয়। তিনি বলেন এসব বিষয়ে জানিয়ে তিনি নিরাপত্তা দাবি করছিলেন। কিন্তু পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম উল্টো তার লোকজনকে শাসিয়ে বলেছেন আওয়ামী লীগ ছাড়া আর কেউ প্রচার নামতে পারবে না। তিনি তাদের গ্রেফতারের হুমকিও দিয়েছেন।

কাস্তা প্রতীকের প্রার্থী আজিজুর রহমান বলেন ওসি রেজাউল ইসলাম পাটকেলঘাটা থানার দায়িত্ব থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। ‘তাই আমি তার প্রত্যাহার দাবি করছি’ বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন :