সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফেনসিডিলসহ আটক তিন।

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

সাতক্ষীরা সদরের ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

আটককৃতরা হলো, জেলার তালার যুগিপুকুরিয়া এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা সদরের ভোমরা এলাকার মৃত মাহাবুবারের ছেলে মোঃ মামুন সরদার, নেবাখালি ইছাপুর এলাকার মোঃ আকবার আলী সরদারের ছেলে মোঃ হাবিবুল্লাহ।

ডিবি পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, আমি সহ জেলা গোয়েন্দা বিভাগের এস আই রিয়াদুল ইসলাম, এস আই মিজান, এ এস আই রাজু, এ এস আই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরা লক্ষীদাড়ি গ্রামের জালাল মেম্বারের বাড়ির উত্তর পাশে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :