সুনামগঞ্জ ০৩- আসনে লড়াই হবে মান্নান -পাশার
সুনামগঞ্জ:>>>
আর মাত্র ছয়দিন বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনের । হাওরের জেলা সুনামগঞ্জের সংসদীয় আসন সুনামগঞ্জ – ০৩ -আসনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ আসনে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই জমে ওঠেছে। আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ ০৩ আসনে সাধারণ মানুষদের মনে আনন্দের ঢেউ বইছে। কে হবেন এ আসনের কর্নাধার এনিয়ে সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা থেকে শুরু করে উপজেলা সদর থেকে নিয়ে পল্লী অঞ্চলের চায়ের কাপে ও চলছে নির্বাচনী আলোচনা। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৩- আসনে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। এ আসনে বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয় প্রার্থীর হলেন- দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের বাসিন্ধা আওয়ামী লীগ মনোনীত এম, এ, মান্নান (নৌকা),জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জগন্নাথপুর উপজেলার পাঠলী গ্রামের বাসিন্ধা এডভোকেট মাওলানা শাহীনূর চৌধুরী (ধানের শীষ)
জগন্নাথপুর উপজেলা সদরের শেরপুর এলাকার বাসিন্দা জাকের পার্টির শাহজাহান চৌধুরী (গোলাপ ফুল), এলডিপির প্রার্থী ঢাকা পল্ববী এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান খালেদ (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দক্ষিণ সুনামগঞ্জের গণিগঞ্জ গ্রামের বাসিন্দা মুহিবুল হক আজাদ (হাতপাখা) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ সদর থানার উজারগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ শাহ মুবশ্বির আলী (হারিকেন)।
বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে দেখা যায়, এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
অপর দুই প্রার্থী ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন হিসেবে সম্পূর্ণ ক্লিন ইমেজের প্রার্থী অর্থ ও পরিক্লপনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মনোনয়ন দেন। তিনি সৎ ও দক্ষ হিসেবে পরিচিত ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন। অপরদিকে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এমপি। তিনি উপ-নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোট থেকে ২০০৫ সালে সুনামগঞ্জ – ০৩ আসন থেকে এমপি নির্বাচিত হন।
এম এ মান্নান, তিনি গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে সহ পদে দায়িত্ব পালনের সময় এলাকার অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ ও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেন।
বিএনপি সংগঠনের চেয়ে জমিয়ত নেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,র ব্যক্তি ইমেজ বিশাল ফ্যাক্টর। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে আওয়ামী লীগ প্রার্থী এম এ মান্নান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।
তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বিশ্ব দরবারে বাংলাদেশকে সমৃদ্ধশালী উন্নত দেশ হিসেবে পরিচিত করার লক্ষ্যে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। এক্যেফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জমিয়তের সহ- সভাপতি বর্তমান সরকারের দুর্নীতি, গুম-খুন, লুটপাট, সন্ত্রাসের অভিযোগ এনে ও খালেদা জিয়ার মুক্তির দাবিকে সামনে রেখে ধানের শীষে ভোট দেয়ার প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ জন নেতাকর্মীকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।এখন ও তিনজন জন জেল হাজতে আছেন।



