রণতূর্য || মোহাম্মদ ছদর উদ্দিন শিশির
১৯৭১, ৭ই মার্চ
বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণের মাঠ
মেজর জিয়ার সেই বেতার কালুরঘাট
স্বাধীনতার ঘোষণা পাঠ,
পাক নরপিশাচের বন্ধুকের হাঁক রাজাকার,
আল বদর, আল সামস
খুলিল নিরীহ জনতার কপাট।
মা তুমি পাঠিয়ে ছিলে আমায় ৭১ এর রণাঙ্গনে
উক্তি তোমার হায়েনাদের করাল গ্রাস
রুদ্ধ কর এই বাংলার জমিনে।
পশুর রুপে পাক হানাদার তোর আঙ্গিনা
দিয়েছিস তোর কুমারী কন্যার বলিদান
বুক পেতে খেয়েছিস অজস্র গুলি
বলিসনি তুমি মুক্তি সেনাদের ঠিকানা।
মুক্ত জমিন মুক্ত আকাশ–বাতাস
লাখো শহিদ আর লাখো সম্ভ্রমের হুতাশ
লিখা হল কাঙ্খিত স্বাধীনতার ইতিহাস।
সবুজ শ্যামল হে দেশ মাতৃকা
দিলাম তোমার মুক্ত মৃত্তিকা,
পার হল স্বাধীনতার ৪৩ বর্ষ বিষাদে কেন তোর বদন মলিন?
আমরা তোর সন্তান সূর্য হোকনা যতো বাধা, আমরা রণতূর্য



