ফেনীর একরাম চেয়ারম্যান হত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

আদালত প্রতিবেদক::>>>>
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় রবিবার দুপুরে ফেনীর আদালতে সাক্ষ্য দিয়েছেন ৮ পুলিশ কর্মকর্তা।আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেছে আদালত। ফেনী জর্জ কোর্টের পিপি এড. হাফেজ আহমদ জানান ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার নির্ধারিত সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল রবিবার। ওইদিন আদালতে ৮ পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।তারা হলেন পুলিশের এস আই খোকন চন্দ্র দাস,কামরুল ইসলাম খান,সুনিল চন্দ্র দাস,বেলাল উদ্দিন,সাজ্জেদ কামাল,আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন ও গোলাম আযম। এসময় মামলার গ্রেফতার ও জামিনে থাকা সকল আসামী উপস্থিত ছিলেন। একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪২ জন সাক্ষ্য প্রদান করেছেন। আদালত আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেছেন বলেও তিনি জানান। প্রসঙ্গত; ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও আহত হন। এই হত্যার ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আপনার মতামত লিখুন :