’সুজন’ সুশাসনের জন্য নাগরিক এর ঢাকা মহানগরী ও জেলা প্রতিনিধি সম্মেলন ২০১৭ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ>>>>
সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর ঢাকা মহানগর উদ্যেগে সুজন সচিবালয়ের (অাসাদ এভিনিউ) এর কনফারেন্স রুমে বিগত কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায়, মেয়াদ উর্ত্তীন কমিটির পূর্নগঠনের লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন ও সম্মেলনের জন্য বিভিন্ন উপপরিষদ গঠনের তাগিদে ঢাকা মহানগর কমিটির এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম তপন চৌধুরী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাহাঙ্গির হোসেন সহ জুবয়েরুল হক নাহিদ, ইউনুস আলী মাসুদ, মোঃ সেলিম, তাসবির লস্কর, আলী আযম, ক্যামেলিয়া চৌধুরী, এডভোকেট শেলী ও জেলা সমন্বয়ক মুরশিকুল ইসলাম শিমুল।
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা রয়েছে যার লক্ষ্য ও উদ্দেশ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরুপ দেয়াসহ রাষ্ট্রের ও সমাজের সকল ক্ষেত্রে গণতন্ত্রর ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রিয় দেশমাতৃকাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই “সুজন” এর মূল লক্ষ্য।




