চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা।
স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার পৌর এলাকার ইসলামপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অহিদুল ইসলাম জানান।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী টুটুল হোসেন ওরফে রুবেল। তিনি খুলনার দৌলতপুরের বাসিন্দা।
এসআই অহিদুল বলেন, চার বছর আগে রুবেল ও মুক্তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন রুবেল।
“শনিবার বিকালে মুক্তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান রুবেল। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন ঘরের দরজা খুলে মুক্তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।”


