ফেনীর দাগনভূঁঞায় ফ্রি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের নামে চাঁদা আদায়

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ এএম, ৩০ এপ্রিল ২০১৭

ফেনী (দাগনভূঁঞা) প্রতিনিধি:>>>>>>>
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় নানা অনিয়মের মাধ্যমে মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন সম্পন্ন । ফ্রি প্রশিক্ষনের নামে চাঁদা আদায়। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাস ব্যাপী টেকাপ পকল্পের আওতায় সরকার বিভিন্ন উপজেলায় বিনামূল্য কম্পিউটার প্রশিক্ষন দিচ্ছে। সে ধারাবাহিকতায় ২ এপ্রিল থেকে প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। সূত্রে জানাযায়, সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই প্রশিক্ষন দেয়ার কথা থাকলেও রয়েছে অনিয়মে ভরপুর।

 

প্রশিক্ষন চলা কালিন সময়ে প্রচন্ড গরমে বেশিরভাগ সময় এয়ারকন্ডিশন বন্ধ ছিলো। ফ্রি প্রশিক্ষন দেয়ার কথা থাকলেও প্রশিক্ষনার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রশিক্ষক আলমগীর বিভিন্ন সময়ে অনুপস্থিত থাকলে ড্রাইভার ও অফিস পিয়ন দিয়ে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেছে।

 

দুই ঘন্টার ক্লাস দেরীতে শুরু করে তাড়াতাড়ি অল্পসময়ে শেষ করেছেন। অনেকে পরীক্ষায় অংশগ্রহন না করেও ফলাফল পেয়েছেন, আবার অনেকে ভাল পরীক্ষা না দিয়েও এ+পেয়ে আশ্চর্য হয়েছেন। প্রত্যেক ব্যাচে একজন দলনেতা করে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে ৪০০ থেকে ৬০০টাকা আদায় করেন। এই বিষয়ে যুব উন্নয়নের জেনারেল ডাইরেক্টর এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।বিষয়টি প্রকল্প কর্মকর্তা সহ উধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :