সাংবাদিক মেহেদী মালয়েশিয়া যাচ্ছেন
ইফতেখারুল আলমঃ>>>>>
গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও জি.এস নিউজ’র সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী আগামী ০৭ জুলাই মালয়েশিয়া উড়ে যাবেন। মালয়েশিয়া এবং তার আশপাশের অঞ্চলের দর্শনীয় স্থান উপভোগ করতে সেখানে যাচ্ছেন।
এ প্রসঙ্গে মেহেদী বলেন, “এই মাসে কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি মালয়েশিয়া যাব। সেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখব।” মেহেদী আরো জানান, মালয়েশিয়া প্রাচ্যের একটি বিচিত্র শহর। এটি উন্নত শহর হয়েও এর জনগণ তাদের ঐতিহ্যগত দিকটি ধরে রেখেছে। যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এর অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এ স্থানগুলো দেখতে তিনি মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে সে পাঁচ দিন অবস্থান করবেন।


