ফেনীতে ছেলের হাতে বাবা খুন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪২ এএম, ০৬ মে ২০১৭

শাখাওয়াত হোসেন, ফেনী থেকেঃ>>>>

ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাটে বখাটে ছেলের চুরিকাঘাতে খুন হয়েছে বাবা মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক (৭০)। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম। জিএমহাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক জানান শুক্রবার রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সাথে তার বখাটে ছেলে আব্দুল হালিম(১৯) এর ঝগড়া হয়। রাত ১০ টার দিকে বাড়ির সামনে বসা অবস্থায় পিতাকে উপর্যুপরি চুরিকাঘাত করে হালিম পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে সে মারা যায়। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :