ঝিনাইদহের লেবুতলা গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু
ঝিনাইদহ প্রতিনিধিঃ>>>>>>
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের ‘জঙ্গি আস্তানা’ শরাফত মন্ডলের বাড়িতে অভিযান শুরু হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি দিদার আহমেদের উপস্থিতিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এ অভিযান শুরু করে।
এ বাড়ী থেকে গতকাল রবিবার ৮টি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধারসহ শামীম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম হোসেন বাড়ীর মালিক মৃত শরাফত হোসেনের ছেলে।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি দিদার আহমেদ ’জি এস নিউজ’ কে জানান, রাতে মহেশপুরের বজরাপুরের হটাৎপাড়ায় অপারেশন “সাবটাইল স্পিল্ট” শেষ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান শুরু হয়েছে।



