ফেনীর আলোচিত একরাম হত্যার ৩ বছর আজ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৭ এএম, ২০ মে ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>>

ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম জানান, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল বাসার তপনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ২০১৪সালের এদিনে ফেনীর একাডেমী এলাকায় একরামকে গুলিকরে,কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ৫৬জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় জামিনে আছেন ২১জন কারাগারে ২৪জন ও পলাতক রয়েছে ১১জন চার্জশীটভূক্ত আসামী। আদালত এ ঘটনায় ৪৭জনের স্বাক্ষ্য গ্রহন করে।

আপনার মতামত লিখুন :