ফেনীর ফুলগাজীতে একরামুল হক একরামের ৩য় মৃত্যু বার্ষিকী পালন
শাখাওয়াত হোসেন ফুলগাজী :>>>>
ফুলগাজীতে উপজেলা আঃলীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব একরামুল হক একরাম এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২০ মে সকাল ১১ টায় উপজেলা বঙ্গবন্ধু কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম,জেলা আঃলীগ সহ – সভাপতি খায়রুল বাসার তপন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,থানার অফিসার ইনচার্জ এম এম মোর্শেদ পি পি এম,উপজেলা আঃলীগ সভাপতি হাজী জামাল উদ্দিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, জি এম হাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার সহ সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহনে এক দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে ।



