মাগুরায় মুক্তিযোদ্ধাকে হাতুড়িপেটা, ‘প্রাণনাশের হুমকি
জি এস নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও প্রতিপক্ষের ‘জীবননাশের হুমকির’ মুখে এখনও মামলা করতে পারেননি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
মশিউর ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, শ্রীপুরের তখলপুরে নিজ বাড়িতে স্ত্রীসহ থাকেন মশিউর রহমান। সম্প্রতি ওই এলাকার একটি ‘চিহ্নিত দল’ ১০ শতক জমিতে তার লাগানো প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।
মশিউর বলেন, শুক্রবার বিকালে শ্রীপুর থেকে মাগুরা আাসার পথে একদল লোক মশিউর রহমানের উপর হামলা চালায়। তারা হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তাকে মারপিট করে।
এদিকে হামলাকারীরা তাকে জীবননাশের হুমকি দেওয়ায় তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন মশিউর।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


