নরসিংদীতে জঙ্গি আস্তানার চারপাশে ১৪৪ ধারা জারি ।
জিএস নিউজ ডেস্ক:>>>>
নরসিংদীর শহরতলির গাবতলী উত্তরপাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। বর্তমানে র্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘আমরা ধারণা করছি ভেতর পাঁচ-ছয়জন আছে। ঢাকা থেকে র্যাবের আরও সদস্য যাবে। এরপর জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হবে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানায়, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজন ব্যক্তিরা। বাড়ির মালিক বিদেশে থাকেন।



