৪ জনকে বের করে আনা হয়েছ ‘জঙ্গি আস্তানা’ থেকে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৯ এএম, ২১ মে ২০১৭

নরসিংদীর গবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে চার জনকে বের করে আনা হয়েছে। সকাল ৯টা ৫৫ মিনিটে একজনকে, ১০টা ৫ মিনিটে দ্বিতীয় জনকে ও ১০টা ৯ মিনিটে তৃতীয় জনকে বাইরে নিয়ে আসা হয়। তবে তাদের নাম এখনও জানা যায়নি। ১০টা ১৭ মিনিটে চতুর্থ জনকে বের করা হয়।
এদিকে, সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটির ভাড়া নিয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্টটিচার হিসাবে শিক্ষকতা করছে। এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্সে কোচিং করে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না। শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি গতকাল রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র‌্যাব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।

উল্লেখ্য, শনিবার বিকাল চারটায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল। র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন। বাড়িটিতে সে সহ আরও ৫/৬ জন রয়েছে। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।

জঙ্গিদের পরিচয় সম্পর্কে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল তাদেরই কয়েকজন সদস্য ঢাকার দিকে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই এই বাড়িটি ঘেরাও করা হয়েছে। আমরা মোটামুটি নিশ্চিত যে আতিয়া মহলে যেসব জঙ্গিরা ছিল,তাদেরই কিছু সদস্য এখানে আছে।

আপনার মতামত লিখুন :