ফেনীর পানি উন্নয়ন বোর্ডের একটি টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়লো ১১ কক্ষ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৬ এএম, ২৩ মে ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>>

ফেনীর এস.এস.কে সড়ক এলাকার পানি উন্নয়ন বোর্ড পাঁচগাছিয়া টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে প্রায় ১১টি কক্ষ। আজ মঙ্গলবার (২৩ মে) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জিএস নিউজকে বলেন, এস.এস.কে রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ড পাঁচগাছিয়া টিনশেড কলোনির ১১টির মতো কক্ষ আগুনে পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এখন আগুন নিয়ন্ত্রণে।

আপনার মতামত লিখুন :