ফেনীর ফুলগাজীতে জাতীয় ইন্টারনেট সপ্তাহে আলোচনা সভা সম্পন্য

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৩ এএম, ১৭ মে ২০১৭

শাখাওয়াত হোসেন শাখাঃ>>>>
জাতীয় ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদযাপনে ‘শেখ হাসিনার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফুলগাজী মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বনিক।

উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা আজিজ, মহিলা কলেজের অধ্যক্ষ আশিষকুমার লোধ, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল

আপনার মতামত লিখুন :