ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন
জিএস নিউজ ডেস্কঃ>>>>
আবদুল মোতালেব রবিনকে সভাপতি ও ইফতেখার হোসেন খন্দকারকে সাধারণ সম্পাদক করে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে অরো জানানো হয়, উল্লেখিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, আগামী এক মাসের মধ্যে ওই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে আবদুল মোতালেব রবিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইফতেখার হোসেন খন্দকার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলো।



