বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়ন এবং লিঙ্গসমতা নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
ইহসানুল করিম বলেন, বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনি এবং নারীর ক্ষমতায়নের কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। তার সরকারের লক্ষ্য দেশের সাধারণ নাগরিকদের জীবন মানের উন্নয়ন।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের উপররে থাকার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমের ফলে দারিদ্রবিমোচন ৪৭ থেকে ২২ শতাংশে হ্রাস পেয়েছে।
নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরতে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ১২ হাজার পদের বিপরীতে ৪৫ হাজার নারীর প্রতিদ্বন্দ্বিতার তথ্য সুইডিশ এমপিকে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের মধ্যে ৬০ শতাংশ এখন নারী।