চাকুরীর বেতন তোলার পর সব সময় দুটি কাজ করা উচিত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৯ পিএম, ০৩ জুলাই ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

শরৎচন্দ্র একবার প্রশ্ন রেখে বলেছিলেন, ‘দুনিয়াটা কার বশ?’ আবার উত্তর তিনি নিজেই দিয়েছিলেন; ‘দুনিয়া টাকার বশ’।

 

 

প্রত্যেক মানুষেরই টাকা জমানো খুবই জরুরি এক টি বিষয়। কিন্তু বেশির ভাগ মানুষ টাকা জমাতে তেমন অভ্যস্ত নয়। তাই প্রতি মাসের উপার্জন থেকে নিয়মিত কিছু টাকা জমানোর অভ্যাস মানুষের জীবনকে বদলে দিতে পারে।

 

 

তবে সঞ্চয়ের অভ্যাস আবার এমন হওয়া উচিত নয় যে, অন্য সব খরচ বাদ দিয়ে বা দান করা পর্যন্ত বন্ধ করে দিয়ে শুধু সঞ্চয় করতে হবে।

 

প্রতি মাসে বেতন পাওয়ার পর যে দুটি কাজ করা জরুরি তা হচ্ছে সঞ্চয় ও দান করা। যেমনি সঞ্চয় করতে হবে তেমনি কিছু দানও করতে হবে। তবে দানের পরিমাণ সঞ্চয়ের সমান হতে হবে এমন কোন কথা নেই।

 

সম্পদ শুধু জমিয়ে রাখতে নিজেই তা ভোগ থেকে বঞ্চিত হতে হয়। তাই মাসের আয় থেকে প্রয়োজনীয় ভোগ নিশ্চিত করতে হবে। আর সঞ্চয়ের কারণে যেন অহঙ্কার চলে না আসে বা অর্থের গৌরব নিজেকে যাতে গ্রাস না করে এ জন্য কিছু দান ও করতে হবে।

আপনার মতামত লিখুন :