ভালোবাসা দিবসে বিমানের টিকিটে বিশেষ ছাড়।

gs news 24gs news 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
Westjet 737-800 air to airWestjet 737-800 air to air

স্টাফ রিপোর্টার:>>>

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণী শুধু নয়, মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের এটি।

তাই বিশ্ব ভালোবাসা দিবসে ভ্রমণপিপাসুদের ভালোবাসা জানাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে এসেছে বিশেষ অফার।বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই আকাশ পরিবহন সংস্থা।

বিমানের আন্তর্জাতিক কয়েকটি রুটে ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

বিমানের যে রুটগুলোতে বিশেষ ছাড় দিচ্ছে, সেগুলো হলো-ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন।

অফার। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ের বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার।

তিনি জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, কল সেন্টার এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। ১৪ ফেব্রুয়ারির পর্যন্ত এই সুযোগ থাকছে।

বিস্তারিত অফার জানতে

এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টার ফোন নম্বর- ৮৯০১৬০০ এক্সটেনশন – ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩-১৬ এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :