আজম জে চৌধুরী এলপিজি এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি।
স্টাফ রিপোর্টার:>>>
ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী এলপিজি অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও বেক্সিমকো এলপিজি লিমিটেডের পরিচালক সায়ান এফ রহমান সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এলপিজি অপারেটরস এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আজম জে চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ইস্ট-কোস্ট গ্রুপ, বেসরকারী প্রাইম ব্যাংক লিমিটেড কনসলিডেটেড টি এ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (প্রাক্তন জেমস ফিনলে লিমিটেড) চেয়ারম্যান।
এলপিজি এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি সায়ান এফ রহমান দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও সার্ক ইয়ুথ চেম্বারের নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশে কাজাখস্তানের অনারারি কনসাল জেনারেল। সায়ান এফ রহমান ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের কাউন্সিলর এবং বিপিএলের ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের চেয়ারম্যান।



