ফেনীতে সোনালী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও আইটি প্রশিক্ষণ
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীতে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা ও আইটি প্রশিক্ষণের সভাপতিত্ব করেন, ফেনী শাখার সেলস ম্যানেজার শাহ আলম মামুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর রাশেদ বিন আমান।

ব্যবসা উন্নয়ন সভায় কোম্পানীর সহকারী ম্যানেজার কল্লোল বডুয়া, আইটি প্রশিক্ষক মোঃ জুয়েল, ফেনী শাখার সহকারী সেলস ম্যানেজার আনোয়ার হোসেন, ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ ৪০ জন এজেন্ট উপস্থিত ছিলেন।

বীমা শিল্পে সেলস এন্ড ম্যানেজমেন্ট স্ট্রাটিজি নিয়ে একটি সেমিনার ও আইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং উক্ত সেমিনারে মীর রাশেদ বিন আমান এ সংক্রান্তে নিবন্ধ উপস্থাপন করেন এবং বিস্তারিত আলোচনা করেন।

sdr



