প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ এএম, ২৯ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>>

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪০.৭১ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৬.৫৩ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় চিটাগাং ক্লাবের অডিটরিয়াম, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

আপনার মতামত লিখুন :