সোনাগাজীর বগাদানায় শিক্ষা উপকরণ ও দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:>>>
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও স্থানীয় দুস্থ্যদের মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর অালম সরকার। তিনি সকল পরিস্থিতিতে অাইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি অারও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, অার সেই কঠিন কাজটি সকলে ঐক্যবদ্ধভাবে করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন, অামিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল অালম জহির, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক খোকন।
এসময় ওছমানীয়া বিদ্যালয়, কাজিরহাট মডেল হাই স্কুল ও ওসমানিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



