সোনাগাজী সমিতি-ঢাকার উদ্যোগে কেরিয়ার গাইডেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ>>>
সোমাগাজী সমিতি-ঢাকার উদ্যেগে শনিবার ইআরসি মিলনায়তনে Career Guidance Program (YES) অনুষ্ঠিত হয়। সমিতির শিক্ষা সম্পাদক ওমর ফারুকের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় সহ-সভাপতি মো. সদরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত্তব্য রাখেন, লেফট্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সেক্রেটারী ইন্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।
উদ্যাক্তা উন্নয়নের সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ কার্যকর নেতৃত্ব, সরকারের যুগ্ম সচিব মাহবুবুর হক বিসিএসের প্রস্তুতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইভিপি মোহাম্মদ উল্লাহ ব্যাংকিং ক্যারিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. গিয়াস উদ্দিন নৈতিকতা ও শিষ্টাচার, ব্যবসায়ী নুর করিম দুলাল।
আরো উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সম্পাদক সলিম উল্লাহ সেলিম, আইসিটি সম্পাদক ইন্জিনিয়ার মাঈন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীর নগর, চট্টগ্রাম , রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ বেসরকারী বিশ্ববিদ্যালয় এর প্রায় একশত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে নলেজ টেস্টের পুরস্কার ও অংশগ্রহন সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি স্পন্সর করেন জহির এন্টার প্রাইজ।



