ফেনী কম্পিউটার ইনস্টিটিউট বাপশিস, বাপশিপ ও বাকাশিঅকস’র প্রতিবাদ সভা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
dav

ফেনী প্রতিনিধিঃ>>>

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক কলেজে কর্মরত শিক্ষকদের দ্বিতীয় শিফট সম্মানী ভাতার সমস্যা সমাধানের জন্য ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস), বাংলাদেশ পলিটেক শিক্ষক পরিষদ (বাপশিপ), বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর কর্মচারী সমিতি (বাকাশিঅকস) ফেনী কম্পিউটার ইনস্টিটিউট শাখার উদ্যোগে এই প্রতিষ্ঠানটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের চিপ ইন্সট্রাক্টর (ননটেক) দেবব্রত কুমার নাথ এর সভাপতিত্বে প্রতিবাদ সভা বক্তব্য রাখেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রিহান উদ্দিন, সিএসটি বিভাগীয় প্রধান ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি’র ইনস্টিটিউট শাখার সভাপতি আপোজা জয়নব, ডিএনটি বিভাগীয় প্রধান ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ’র ইনস্টিটিউট বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, টিসিটি বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুব আলম, মন্জু আহম্মদ, আব্দুল মালেক প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্বে আমাদের মূল বেতনের অর্ধেক দ্বিতীয় শিফট সম্মানী ভাতা দেওয়া হত। কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের বেতন বাড়িয়ে দ্বিতীয় শিফটের সম্মতি দিচ্ছে পূর্বের বেতন স্কেল অনুযায়ী। তাই প্রতিবাদ সভা মাধ্যমে আমাদের মূল বেতনের অর্ধেক দ্বিতীয় শিফট সম্মানী ভাতা দাবি। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয় সংগঠন নেতারা। আগামী ৩১ অক্টোবর মানববন্ধন কর্মসূচি সফল করতে আহবান জানানো হবে।

আপনার মতামত লিখুন :